রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ
বরাবরের মতোই তিনি চলতি মৌসুমেও দুর্দান্ত। রিয়াল মাদ্রিদের সবচেয়ে ভরসার নামও করিম বেনজেমা। তবে ক্লাবটির জন্য দুঃসংবাদ। গুরুত্বপূর্ণ দুই ম্যাচের জন্য ছিটকে যেতে পারেন ফরাসি তারকা।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১৭তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় বেনজেমাকে। পেশীতে চোট পান তিনি। এই কারণে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান ও লা লিগায় নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তার না থাকার সম্ভাবনা বেশি।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ইন্টারের বিপক্ষে মাঠে নামবে তারা। অলৌকিক ঘটনা ছাড়া এই ম্যাচে বেনজেমা থাকছেন না। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরের ম্যাচেও তার থাকার সম্ভাবনা কম।
বল ছাড়াই দৌড়াতে গিয়ে বেনজেমা হ্যামস্ট্রিংয়ে চোট পান। পরে অবশ্য উঠেও দাঁড়ান। কিন্তু ২০ সেকেন্ড পরই মাঠ থেকে উঠে যান তিনি। মাঠে নামেন লুকা জোভিচ।
চলতি মৌসুমে ফ্রান্সের হয়ে সবগুলো ম্যাচেই মাঠে নেমেছেন বেনজমো। রিয়াল মাদ্রিদের হয়েও ১৯ ম্যাচের ১৮টিতে মাঠে নেমেছেন। এর মধ্যে ১৪টিতে খেলেছেন পুরো ৯০ মিনিট। চলতি মৌসুমে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ ১২ গোলও করেছেন তিনি।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে