৪ ব্যবসায়ীর সাড়ে ১১ লাখ টাকা নিয়ে উধাও নগদের ডিএসও মীর এরশাদুল হক
লালমনিরহাটে চার ব্যবসায়ীর কাছ থেকে বিটুবি দেয়ার কথা বলে ১১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন মীর এরশাদুল হক নামে নগদে কর্মরত একজন ডিএসও। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ীরা নগদ ডিস্ট্রিবিউশন অফিসে ম্যানেজারে সাথে কথা বলতে আসেন এবং অফিসে গোলযোগ বাধার সম্ভাবনা দেখা দিলে পুলিশ নগদ ডিস্ট্রিবিউশন অফিসে গিয়ে উভয়ের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে।
ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলাম, আফজাল হোসেনসহ উপস্থিত ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, আমরা ব্যবসায়ী মানুষ। দোকান থেকে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। কিন্তু টাকাগুলো এভাবে ডিএসও আটক করায় দোকান বন্ধ। আয় না থাকায় খুব কষ্টে আছি আমরা।
অভিযোগে উল্লেখ করে ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, মীর এরশাদুল হক নগদের ডিএসও হিসেবে কাজ করতেন। নিয়মিতভাবে আমরা তার সাথে লেনদেন করে থাকি। বরাবরের মতো ৭ নভেম্বর ডিএসও মার্কেটিংয়ের কাজে আসেন এবং বিটুবি দেবেন বলে টাকা নেন। তাৎক্ষণিক টাকা বিটুবি করে না দিয়ে পরে দেবেন বলে জানান। কিন্তু পরে না দিলে আমরা অফিসে যোগাযোগ করি। পরদিনও টাকা না পাওয়ায় শাখা ম্যানেজার মতিউর রহমানের সাথে কথা বলি। তিনি বলেন, ডিএসওর মা অসুস্থ। অফিসে এলে দেব। কিন্তু কয়েক দিন পেরিয়ে গেলেও আমরা টাকা পাইনি এবং ডিএসও এরশাদুলের নাম্বার বন্ধ। হতাশাগ্রস্ত এসব ব্যবসায়ী তাদের টাকা ফেরত পাওয়ার আশায় নগদ ডিস্ট্রিবিউশন অফিসে ঘুরেও কোনো সুফল পাচ্ছেন না।
বিষয়টি নিয়ে নগদের জেলা ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো. এরশাদুলের সাথে কথা বললে তিনি জানান, ডিএসও এরশাদুল ওই দিন সকালে মার্কেটিংয়ে গিয়ে আর ফেরেননি। দুপুরে ফোন দিলে এরশাদুল বলেন তার মা অসুস্থ। কিন্তু সন্ধ্যায়ও তিনি অফিসে না এসে হিসাব আমাদের গ্রুপে দিয়েছেন। পরদিন থেকেই তার ব্যবহৃত সকল নাম্বার বন্ধ। আমরাও এরশাদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
Link Copied