কোহলির বেঙ্গালুরুতে ফিরবেন ডি ভিলিয়ার্স?
আইপিএলসহ সব ধরনের ক্রিকেটকে কয়েক সপ্তাহ আগে বিদায় বলেছেন এবি ডি ভিলিয়ার্স। যে কারণে আইপিএলের রিটেনশন প্রক্রিয়াতেও তাকে ধরে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই তিনিই কিনা আবার ফিরতে পারেন বিরাট কোহলির বেঙ্গালুরুতে!
সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন আইপিএলে কোহলিদের কোচ সঞ্জয় বাঙ্গার। তবে তাকে মাঠের ক্রিকেটে দেখা যাবে না তাকে। তিনি ফিরবেন নতুন ভূমিকা নিয়ে। ব্যাটিং কোচ বা ব্যাটিং মেন্টর হিসেবে আবার আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে প্রোটিয়া এই ব্যাটারকে।
চলমান ভারত-নিউজিল্যান্ড টেস্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোচ। সেখানেই তিনি জানালেন এই খবর। ম্যাচের এক ফাঁকে তিনি জানিয়েছেন সাবেকদের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে যেন তাদের ফিরিয়ে আনা যায়। তিনি বলেন, ‘অবসর নেওয়া ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ রাখছে। তারাও দলের সঙ্গে যুক্ত হতে চাইছেন।’
এরপরই যতো আলোচনার শুরু। শেষ কিছুদিনে বেঙ্গালুরু দল থেকে কেবল ডি ভিলিয়ার্সই বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। তাই বাঙ্গারের এই মন্তব্য কেবল ইঙ্গিত করছে সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ককেই।
যদি তিনি ফিরেও আসেন, তাহলে তার ভূমিকাটা কী হবে? এ বিষয়টা অবশ্য বেশ পরিষ্কার। হয় ব্যাটিং কোচ, অথবা মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাকে। বর্তমানে ব্যাটিং কোচ নেই কোহলিদের দলে। আর তাই বাঙ্গারের উক্তির পর ভারতীয় সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন, ভিলিয়ার্সকে দেখা যেতে পারে এই ভূমিকাতেই।
পাশাপাশি মেন্টরের ভূমিকাও পালন করতে পারেন তিনি। ব্যাটিং তো আছেই, ফিল্ডিংয়ের জন্যও তো তিনি বেশ পরিচিতই ছিলেন। তাই দলের বাকি দিকগুলোয় নজরও দিতে হতে পারে তাকে।
এ বিষয়ের ইঙ্গিত অবশ্য ভিলিয়ার্স ক্রিকেটকে বিদায় জানানোর সময়ই ছিল। অবসর বার্তাতে তিনি বলেছিলেন, ক্রিকেটার হিসেবে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। তিনি সব সময় খেলার সঙ্গেই থাকবেন। নিজেকে সদাসর্বদা একজন বেঙ্গালুরুর খেলোয়াড় হিসেবেও উল্লেখ করেছিলেন এবি। এ বার সঞ্জয়ের উক্তি আলোচনার জন্ম দিয়েছে বৈকি!
উল্লেখ্য, আইপিএল রিটেনশনে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং মোহাম্মদ সিরাজকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে বিরাট কোহলি এবারই দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। ফলে নেতৃত্বগুণ সম্পন্ন খেলোয়াড়ও দলে টানতে হবে দলটিকে।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে