ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ১২:২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি দ্রুতগামী পিকআপের চাপায় মো. রুয়েল মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রেববার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুয়েল মিয়া দক্ষিণ বালিগাঁও গ্রামের মো. মখলিছ মিয়ার দ্বিতীয় ছেলে।
 
স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বটতলা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে রুয়েল ভানুগাছ বাজারে আসছিলেন। এ সময় ভানুগাছ থেকে শ্রীমঙ্গলগামী দ্রুতগামী ‍একটি পিকআপ চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‍এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
 
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন