ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গণপিটুনি


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ২:০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নিরীহ মহিলার বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে প্রভাব বিস্তার করতে গেলে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এ সময় কিশোর গ্যাংয়ের ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।  রোববার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণ পাড়া এলাকায় ঘটে এ ঘটনা। 
 
গণপিটুনির শিকার কিশোর সদস্যরা হলে‍া- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার তারাকান্দি এলাকার স্বপন মিয়ার ছেলে আপন (১৮), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সানকি এলাকার কবির মিয়ার ছেলে রিসাত (১৮) ও চাঁদপুর জেলার হাইমচর থানার কৃষ্ণপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে রাকিব (২২)। তারা সকলেই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। 
 
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির জানান, কিশোর গ্যাংয়ের সদস্য আপন, রিসাত, রাকিব, মাসুম বিল্লাহ, মাসুম, মাহফুজ, হানিফ, জীবন, অলিসহ বেশ কয়েকজন চাঁদাবাজি, মাদক সেবনসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। উল্লিখিত কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রভাব বিস্তার করতে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার সামসুল আলমের স্ত্রী নিরীহ হাসনা হেনার বসতবাড়িতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
 
তিনি ‍আরো জানান, এ সময় হাসনা হেনার পরিবারসহ আশপাশের লোকজন চিৎকার  শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসী একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করেন। এ সময় ওই তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা। পুলিশ হামলাকারীদের সঙ্গে থাকা ধারালো ছোরা ও ছেনি উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী হাসনা হেনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এসআই হুমায়ুন কবির বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার