ধামইরহাটে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ
নওগাঁর ধামইরহাটে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী বোরো ও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৬ হাজার কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ১ হাজার ৮০০ কৃষককে ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি এবং ৪ হাজার ২০০ জনকে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের চারা বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, কষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা