ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে অনন্য রেকর্ড হলো কোহলিরও


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ৪:১১

নিউজিল্যান্ডকে ৩৭২ রানে গুঁড়িয়ে দিয়ে ভারত করেছে অনন্য এক অর্জন। নিজেদের ইতিহাসে রানের দিক থেকে সর্বোচ্চ জয় এটি। অর্জন যে শুধু ভারতেরই হয়েছে তা-ও নয়, অধিনায়ক বিরাট কোহলিও রেকর্ড গড়ে ফেলেছেন এই জয়ের ফলে। এমন এক রেকর্ড, যা নেই আর কোনো খেলোয়াড়ের। 

সব ফরম্যাট মিলিয়ে ৫০টি জয়ের রেকর্ড নেই ক্রিকেটের ইতিহাসের কোনো খেলোয়াড়ের। সেই অনন্য কীর্তিটাই গড়েছেন কোহলি। 

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মাইলফলকটা ছুঁয়ে ফেলেছিলেন আগেই। অপেক্ষা ছিল কেবল টেস্টের। সে অপেক্ষাটা শেষ হয়েছে আজ সোমবার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে তার দল। তাতেই সব ফরম্যাটে ৫০টি করে ম্যাচ জিতেছেন দলের হয়ে। গড়া হয়ে গেছে অনন্য রেকর্ডটা। 

দলনেতার এমন কীর্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছে তাকে। টুইটারে এই জয়ের পরপরই লিখেছে, ‘অভিনন্দন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে সব ফরম্যাটে ৫০টা করে জয় তুলে নেওয়া একমাত্র খেলোয়াড়।’

কোহলির মাইলফলক ছোঁয়া, ভারতের রেকর্ড গড়া জয়ে কোচ রাহুল দ্রাবিড়ও স্বাদ নিয়েছেন ভিন্ন কিছুর। দলের অধিনায়ক ছিলেন, এবার এলেন ভিন্ন ভূমিকায়। এসে প্রথম সিরিজেই পেলেন জয়ের স্বাদ।

তবে পরের সিরিজটা কঠিন এক পরীক্ষা নিয়েই আসবে তার সামনে। বিরাট-দ্রাবিড়ের দল এরপর সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে বক্সিং ডে-তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ভারত। তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে দুই দল। এরপর চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পর্দা নামবে সিরিজটির।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে