রূপসা সেতুসংলগ্ন সড়কের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু
রূপসা সেতুসংলগ্ন সড়কের উভয় পার্শ্বে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক অধিগ্রহণকৃত ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী খুলনা সওজ কর্তৃপক্ষ এ অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু করে।
The Governent and Local Authority Lands and Building (Recovery of Possession) Ordinance, 1970 ও মোবাইল কোর্ট আইন-২০০৯-এর ৫ ধারা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করেন সওজ’র খুলনা জোনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং স্টেট আইন কর্মকর্তা অনিন্দিতা রায় (উপ-সচিব)। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
এর আগে গত ২৫ নভেম্বর সওজের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত খুলনা সিটি বাইপাস (এন-৭০৯) সড়কের KPI-এর আওতাভুক্ত খানজাহান আলী (রূপসা) সেতুসংলগ্ন এলাকাসহ ২২তম কি.মি হতে ২৫তম কি.মি পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক অধিগ্রহণকৃত ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে মর্মে স্থানীয় এবং জাতীয় বেশ কয়েকটি পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে/নিজ খরচে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা