রূপগঞ্জে শিক্ষানবিস আইনজীবীর বাড়িতে হামলা-ভাংচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি- সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন শিক্ষানবিশ আইনজীবীর বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । শুধু তাই নয় মামলা মোকাদ্দমা করলে স্বপরিবারকে খুন করিয়া বাড়ী ঘর দখল করার হুমকি দেওয়া হয়। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। উপজেলার ভোলাব ইউনিয়নের পাইস্কা এলাকায় ঘটে এ ঘটনা।
আহত মো.মোছেন মিয়া জানান,একই এলাকার নিকাইল ( মীর কাশেম ) এর সঙ্গে তার বেশ কিছুদিন ধরে জমি - সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে নুরজাহান, নিকাইল ( মীর কাশেম ), ইসরাফিল, নিজাম, আরিফসহ অজ্ঞাত ৮-১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘরে ভাংচুর শুরু করে। ভাংচুরে বাধা প্রদান করিলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। তার ডাক চিৎকার শুনিয়া ভাবি শিল্পি আক্তার বাচাঁতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে আহত করে। প্রতিপক্ষের লোকজন টিনশিট ঘর ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।
এ ব্যাপারে মো.মোছেন মিয়া আরো জানান, আমি স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিদেরকে অবহিত করিলে চেয়ারম্যানসহ বিচার সালিশের চেষ্টা করে। কিন্তু অভিযুক্তরা সালিশ না মানিয়া ৫ ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় আমার বসত বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বসত বাড়ি দখল ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপরে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ জানান,এ ধরনের একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত