উখিয়ায় সাড়ে ৯ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের মালিকবীহিন ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ান ৩৪-বিজিবির সদস্যরা। সোমবার ( ৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রাজাপালং ইউনিয়নের গোলডেভার পাহাড় থেকে ৩৪-বিজিবির সদস্যরা এ মাদক উদ্ধার করতে সাক্ষম হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে কতিপয় ইয়াবা চোরাকারবারী মায়ানমার হতে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করবে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল উখিয়া রাজাপালং ইউপি’র গোলডেবার পাহাড় (জিআর-২৬১৫২৯, মানচিত্র ৮৪-সি/৩) নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।
পরে কতিপয় ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এমতাবস্থায় বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করত তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ০১ (এক) রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।
এমএসএম / জামান
মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব
মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা