আজহারকে ফেরালেন এবাদত
বৃষ্টিতে ভেসে গেছে টেস্টের দেড় দিন। অবশেষে শুরু হয়েছে খেলা। চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে আনন্দে ভাসালেন এবাদত হোসেন। ফেরালেন সেট ব্যাটার আজহার আলিকে।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছে ৩-০ ব্যবধানে। টেস্টের শুরুটাও হয়েছে হার দিয়ে। শেষ টেস্টে সে বৃত্ত থেকে বেরোনোর প্রত্যয় নিয়ে নেমেছিল বাংলাদেশ। টানা বৃষ্টির বাগড়ায় এই টেস্ট অবশ্য এগিয়ে যাচ্ছে ড্রয়ের দিকেই।
তবে চতুর্থ দিনে এসে বাংলাদেশকে দারুণ আশার আলোই দেখালেন এবাদত। আকাশে মেঘ, উইকেটে ময়েশ্চারকে কাজে লাগাতে দুই দিক থেকেই আনা হয়েছিল পেসার।
শর্ট বলে পাকিস্তানকে কুপোকাতের কৌশল বেছে নিয়েছিলেন এবাদত। একটা চার খেয়েছিলেন, তবে তাতেও দমে যাননি। পরে একটু নিচু হয়ে আসা সেই 'শর্ট বলেই' সর্বনাশ হলো সেট ব্যাটার আজহারের। পুল করতে গিয়ে ব্যাটে বলে হয়নি, বল ব্যাটের কোণায় লেগে উঠে যায় আকাশে, তারপর অনায়াসেই তা গিয়ে জমা পড়ে লিটন দাসের হাতে। বাংলাদেশ পেয়ে যায় দিনের প্রথম উইকেটের দেখা।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে