ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় হত্যা মামলার আসামি পেল নৌকা প্রতীক


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ৭-১২-২০২১ দুপুর ৩:৫৫

আশুলিয়ায় হত্যা মামলার আসামিকে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে নৌকা প্রতীক দেয়া হয়েছে। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা পারভেজ দেওয়ানকে নৌকা প্রতীক দেয়া হয়েছে। দলের এমন সিদ্ধান্তে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েছেন।

আগামী ৫ জানুয়ারির নির্বাচনে পাথালিয়া ইউনিয়নের জন্য আওয়ামী লীগ থেকে যাকে নমিনেশন দেয়া হয় তিনি একজন বিতর্কিত ও জনবিচ্ছিন্ন মানুষ। কেন্দ্রীয় আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত বহাল থাকলে এ ইউনিয়নের নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবেন বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

২০১৭ সালে আশুলিয়ার নয়ারহাট বাজারে তৎকালীন পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ানের নির্দেশে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আব্দুর রহিমকে গুলি করে হত্যা করা হয়। পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শফিউল আলম সোহাগসহ ১৫ জন সরাসরি ওই হত্যাকাণ্ডে অংশ নেয়। ওই ঘটনায় নিহতের ভাই যুবলীগ নেতা সুমন পন্ডি বাদী হয়ে ২৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

নিহতের পরিবারের অভিযোগ, গত ইউপি নির্বাচনে দ্বন্দের জেরে চেয়ারম্যান পারভেজ দেওয়ানের নির্দেশে আব্দুর রহিমকে গুলি করে হত্যা করা হয়। রহস্যজনকভাবে পুলিশ প্রধান আসামি চেয়ারম্যানসহ মূল ছয় আসামিকে বাদ দিয়েই অভিযোগপত্র দেয়। পরে সিআইডির তদন্তে চেয়ারম্যানসহ সব আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়। এমন অবস্থায় আগামী ৫ জানুয়ারির নির্বাচনে পুলিশের অভিযুক্ত আসামি পারভেজ দেওয়ানকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে।

মামলার বাদী ও নিহতের ভাই সুমন পন্ডি বলেন, তার ভাই পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিল। সে সময়ে নির্বাচনে তৎকালীন পারভেজ চেয়ারম্যানের প্রতিপক্ষকে সমর্থন করায় তার ভাইকে পারভেজ দেওয়ান ও তার লোকজন মিলে পরিকল্পনা করে হত্যাকাণ্ড ঘটায়।

স্থানীয় জনগণের দাবি, বাংলাদেশ আওয়ামী লীগ পাথালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পারভেজ দেওয়ানকে বাদ দিয়ে দলের ত্যাগী ও পরিশ্রমী অন্য কোন নেতাকে মনোনয়ন দেবে। 

 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান