ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অভিষেকে শূন্য হাতে ফিরলেন মাহমুদুল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২১ দুপুর ৪:২

অভিষেকটা নিশ্চয়ই ভুলেই যেতে চাইবেন মাহমুদুল হাসান জয়। অভিষেক হয়ে গেলেও বৃষ্টির বাগড়ায় অভিষেক ইনিংসটা খেলতে তাকে অপেক্ষা করতে হলো চতুর্থ দিনের বিকেল পর্যন্ত। অবশেষে যখন এল সুযোগ, তখন কিনা রানের খাতাই খুলতে পারলেন না! সাজিদ খানের বলে ফিরলেন শূন্য হাতে।

পাকিস্তান ৩০০ রান তুলে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ নামে ব্যাটিংয়ে। টেস্ট ড্রয়ের অভিপ্রায়ের ছাপ রেখে দুই ওপেনারই ছিলেন যথেষ্ট সতর্ক। প্রথম রানটা এলো ১৬তম বলে। সিঙ্গেলটা গেল সাদমান ইসলামের খাতায়। ওপাশে মাহমুদুল হাসান তখনো রানের খাতাই খোলেননি।

শেষতক খুলতেও পারলেন না। টিকলেন মাত্র ৭ বল। সাদমানের ব্যাট থেকে ইনিংসের প্রথম রান আসার ঠিক পরের বলেই সর্বনাশ হলো মাহমুদুলের। স্পিনার সাজিদ খান অফ স্টাম্পের খানিকটা বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন বলটা। তাতেই খোঁচা দিয়ে বসলেন বাংলাদেশ ওপেনার। স্লিপে থাকা বাবর আজমের সেটা তালুবন্দি করতে কোনো সমস্যাই হয়নি। ফলাফলস্বরূপ শূন্য রানেই ফেরেন তিনি।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক