বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বশেমুরকৃবি শীর্ষে
বাংলাদেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শীর্ষস্থান অর্জন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক মূল্যায়নে এবং সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের (৯৮.৩৮) ভিত্তিতে বশেমুরকৃবি শীর্ষস্থান অর্জন করে। এপিএ মূল্যায়নে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৯৩.৮০) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৯২.১৫)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার ইউজিসি কর্তৃক এপিএ মূল্যায়নের এ সাফল্যে গর্বিত এবং আনন্দিত। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের আন্তরিক প্রচেষ্টা ও সর্বাত্নক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রম, মুজিববর্ষ উদযাপন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় গৃহীত কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে বশেমুরকৃবি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২০-২১) প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট সকলের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের এ অনন্য সাফল্যের ভিত্তি বলে তিনি উল্লেখ করেন। আগামী দিনগুলোতেও বশেমুরকৃবির এ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমএসএম / জামান
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন
রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি
Link Copied