ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

একে একে চলে গেলেন ৭ ব্যাটসম্যান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২১ দুপুর ৪:৩১

উইকেট যাওয়ার মিছিল শুরু হয়েছে যেন। কেউ কেউ ভালো বলে আউট হলেও মুশফিকের মতো অনেকেই ফিরছেন একরকম বোকামি করে। মিরপুরে পাকিস্তানি বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ। একে একে আউট হয়ে গেছেন বাংলাদেশের ৭ ব্যাটসম্যান। 

শুরুটা হয়েছিল অভিষিক্ত মাহমুদুল হাসান জয়কে দিয়ে। শূন্য রানেই সাজঘরে ফেরত যান তিনি। সাজিদ খানের বল এগিয়ে এসে খেলতে গিয়ে পেছনে ক্যাচ দেন বাবর আজমের হাতে। ৭ বল খেলে কোনো রান করতে পারেননি জয়।

এরপর আউট হন আরেক ওপেনার সাদমান ইসলামও। সাজিদের এক্সট্রা বাউন্স বুঝতে না পেরে ২৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরত যান তিনি। অধিনায়ক মুমিনুল হক হন রান আউট। ২ বলে ১ রান করেন তিনি।

এরপর অনেকটা বোকামি করে ফেরেন মুশফিক। দল যখন তিন উইকেট হারিয়ে চাপে, তখন তিনি আউট হলেন স্লগ সুইপ খেলতে গিয়ে। আগের বলে হাঁকিয়েছিলেন চার। কিন্তু পরের বলেই স্লগ সুইপ করতে যান মুশফিক। ৮ বলে ৫ রান করে আউট হতে হয় তাকে। এরপর ১২ বলে ৬ রান করে আউট হন লিটন দাসও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৬ রান তুলতেই আউট হয়েছেন ৭ ব্যাটসম্যান। ফলো অন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ১০১ রান। এর আগে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০০ রান তুলে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক