কানাডার প্রতিনিধি দলের বারি পরিদর্শন
কানাডার তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৭ নভেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- ইউনিভার্সিটি অব সাচকাচুয়ান, কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর বঙ্গবন্ধু রিচার্স চেয়ার ইন ফুড সিকিউরিটি মি. এনড্রিও শার্প, সাস্কাটুন কানাডার ন্যাশনাল রির্চাস কাউন্সিলের (এনআরসি) রিচার্স সাইন্টিস্ট পঙ্কজ ভৌমিক, ইউনিভার্সিটি অব সাচকাচুয়ান, কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (জিআইএফএস) ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান পারভেজ আহমেদ।
অতিথিবৃন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিজ্ঞানীবৃন্দ। পরে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের উপস্থিতিতে তার কার্যালয়ে বারির বিজ্ঞানীদের সাথে প্রতিনিধি দল ভবিষ্যতে গবেষণার পরিকল্পনা বিষয়ক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারির জীব প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল্লাহ ইউফুছ আকন্দ, পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো. হাফিজুল হক খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান টেকনিক্যাল অফিসার মো. মুস্তাফিজুর রহমানসহ বারির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।
পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের জীব প্রযুক্তি ও পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের ল্যাব ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
এমএসএম / জামান
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন
রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি
Link Copied