ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে কাঙ্ক্ষিত প্রতীক না পেয়ে হামলা, দুই চেয়ারম্যান প্রার্থীসহ আটক ৫


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২১ বিকাল ৫:১১

নওগাঁর মহাদেবপুরে কাঙ্ক্ষিত প্রতীক না পাওয়ায় রিটার্নিং অফিসারসহ পুলিশের ওপর হামলার অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা উপজেলার রাইগাঁ ইউনিয়নের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ রুবেল (৩৭), অপর স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক শরিফুল (৬০), তার ছেলে শামীম হেসেন (২৩), ভাই সাইদুল ইসলাম (৪২) ও চাচাতো ভাই ফরিদুল ইসলাম (৩৩)। আতুঁড়া পূর্বপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে রুবেল ছাত্রদলের সাবেক নেতা এবং কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাজী রইচ উদ্দিনের ছেলে শরিফুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

সংশ্লিষ্টদের থেকে জানা যায়, রাইগাঁ ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক চান। দুপুর ১২টায় রিটার্নিং অফিসার অনেক প্রার্থীর উপস্থিতিতে লটারি করেন। লটারিতে ঘোড়া প্রতীকের জন্য রেজাউন নবীর নাম ওঠে। এ সময় অন্য দুই প্রার্থী মাসুদ পারভেজ রুবেল ও মোজাম্মেল হক শরিফুল অনুপস্থিত ছিলেন। ঘটনার পর তারা কৃষি অফিসারের কক্ষে প্রবেশ করে পুনরায় লটারির দাবি জানান। অফিসার এতে রাজি না হলে তারা হামলা চালায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, দুপুরে তারা রাইগাঁ ও এনায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়ের অফিস কক্ষে ঢুকে তাকে এবং সেখানে দায়িত্বরত থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদের ওপর হামলা চালায়। সরকারি কাজে বাধাদানের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়