ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের ঈদোত্তর পুনর্মিলনী


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ৪:৪

‘আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে’- এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৫ মে) সকালে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে সাহেপ্রতাবস্থ পুলিশ লাইনস চত্বরে নরসিংদীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা পুলিশের এক ঈদোত্তর পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের (বিপিএম) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী পুলিশ সুপার (অপরাধ) মো. সাহেব আলী পাঠান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক এমএ আউয়াল, মোর্শেদ শাহরিয়ার, মনজিল এ মিল্লাত, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, মো. হোসেন আলী, এসএম সফি, আশিকুল ইসলাম হানিফ, আমজাদ হোসেন প্রমুখ। এছাড়া জেলার ৭টি থানার অফিসার ইনচার্জসহ অন্য পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (প্রশাসন) এনামূল হক সাগর।

সাংবাদিকদের উদ্দেশ করে পুলিশ সুপার বলেন, মানবিক দিকটি সামনে রেখে আমরা দায়িত্ব পালন করে আসছি এবং তা অব্যাহত থাকবে। পুলিশ নরসিংদীবাসীর পাশে আছে এবং থাকবে। মানুষের জানমাল রক্ষার্থে পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। আপনাদের সাহায্য-সহযোগিতা পেলে আমাদের পেশাদারিত্ব বজায় রেখে সফলভাবে সব কাজ করতে পারব ইনশা ‍আল্লাহ।

এমএসএম / জামান

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা