কোপা আমেরিকার সেরা ১০ গোলদাতার তালিকায় আছেন মেসি?
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকা। শতবর্ষ পার করা কোপায় খেলেছেন অনেকে রথী-মহরথী। দিয়েগো ম্যারাডোনা, পেলে থেকে হালের লিওনেল মেসি-নেইমাররা খেলেছেন এই টুর্নামেন্টে। যদিও তিনবার দলকে ফাইনালে তুললেও সেরা দশ গোলদাতার তালিকায় নেই মেসি। চলুন একনজরে দেখা নেয়া যাক কারা এই টুর্নামেন্টের সেরা ১০ গোলদাতা-
জিজিনহো, ব্রাজিল- : পেলের আগে ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড় বলা হতো জিজিনহোকে। কোপা আমেরিকার ইতিহাসে ১৭ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ১৯৪৯ সালে ব্রাজিলের কোপা আমেরিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
নরবার্তো মেন্দেজ, আর্জেন্টিনা : কোপায় ১৭ গোল করে জিজিনহোর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় নরবার্তো মেন্দেজ। ১৯৪৫, ১৯৪৬ এবং ১৯৪৭ আর্জেন্টিনার কোপা জয়ের হ্যাটট্রিক করার অন্যতম কারিগর ছিলেন তিনি। জিতেছিলেন একটি গোল্ডেন বুট ও দুটি সিলভার বুট।
সেভেরিনো ভারেলা, উরুগুয়ে : কোপার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন উরুগুয়ের ভারেলা। ১৫ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ১৯৪২-এ উরুগুয়ের কোপা জয়ী দলের সদস্য ছিলেন গুরুত্বপূর্ণ সেভেরিনো।
তিওদোরো ফার্নান্দেজ, পেরু : ১৫টি গোল করে সেভেরিনোর সঙ্গে যুগ্মভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পেরুর ইতিহাসে কিংবদন্তি ফুটবলার তিওদোরো ফার্নান্দেজ। ১৯৩৯ সালে কোপা জয়ী পেরু দলের সদস্য ছিলেন তিনি। ওই আসরের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি।
গেব্রিয়েল বাতিস্তুতা, আর্জেন্টিনা : ১৩টি গোল করে কোপায় গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার গেব্রিয়েল বাতিস্তুতা। ১৯৯১ ও ১৯৯৩ সালে কোপা জয়ী আর্জেন্টিনা দলের প্রধান তারকা ছিলেন তিনি।
আদেমির দে মেনেজেস, ব্রাজিল : ১৩ গোল করে বাতিস্তুতার সঙ্গে যুগ্মভাবে কোপা আমেরিকার ইতিহাসে তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের আদেমির দে মেনেজেস। ১৯৪৯ সালে ব্রাজিলের কোপা জয়ী দলের তারকা ছিলেন তিনি।
জেয়ারজিনহো, ব্রাজিল : কোপার ইতিহাসে ১৩টি গোল করেছেন আরও এক ব্রাজিলিয়ান তারকা। তিনি জোয়ারজিনহো। ১৯৪৯ সালে ব্রাজিলের কোপা জয়ী দলের সদস্য হওয়ার পাশাপাশি প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।
জোসে ম্যানুয়েল মোরেনো, আর্জেন্টিনা : ১৯৪১, ১৯৪২ এবং ১৯৪৭ কোপাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য মোরেনোও নিজের কোপা কেরিয়ারে মোট ১৩টি গোল করেছেন। মোরেনো ১৯৪২ কোপার সর্বোচ্চ গোলদাতা এবং ১৯৪৭ কোপার সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নিয়েছেন।
হেক্টর পেদ্রো স্কারোন, উরুগুয়ে : উরুগুয়ের তারকা ফুটবলার হেক্টর পেদ্রো স্কারোনও নিজের কোপা ক্যারিয়ারে মোট ১৩টি গোল করেছেন। তিনি ১৯১৭, ১৯২৩, ১৯২৪ এবং ১৯২৬ কোপা জয়ী দলের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
রোবার্তো পোর্তা : কোপা আমেরিকার ইতিহাসে ১২ গোল করে সেরা দশের তালিকায় একেবারে শেষ রয়েছে উরুগুয়ের সাবেক তারকা ফুটবলার রোবার্তো পোর্তা। ইতালির জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি।
এমএসএম / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ