ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় সংখ্যালঘু রাখাইন পরিবারের জমি দখল


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৭-১২-২০২১ বিকাল ৫:৪৩

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের পখিয়াপাড়া গ্রামে এক সংখ্যালঘু রাখাইন পরিবারের জমি দখল করে ঘর ওঠানোর অভিযোগ পাওয়া গেছে। মংচোথান তালুকদার দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার সুযোগে তার পৈত্রিক জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করেন নিজাম তালুকদার। স্থানীয় ইউপি সদস্য বাদল চাকলাদার এবং তার ছেলেরা বাধা দিলে সে তাদের হুমকি প্রদান করে।

মংচোথান তালুকদার বলেন, করোনা ভাইরাসে যখন সারা পৃথিবী থেমে গেছে, সেই সময় করোনা পজিটিভ হয়ে কলাপাড়া হাসপাতালে এবং পটুয়াখালীতে দীর্ঘদিন ধরে চিকিৎসা নেই। এই সুযোগে নিজাম তালুকদার জমি দখল করে ঘর ওঠানোর কাজ চালিয়ে যায়। এতে স্থানীয় মেম্বার বাদল চাকলাদার নিষেধ করলে তার কথা শোনেনি। পরবর্তীতে ছেলেরা বাধা দিলে উল্টো তাদের হুমকি প্রদান করে। দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি দখল করার চেষ্টা চালিয়ে অবশেষে সুযোগ পেয়ে অবৈধভাবে দখল করে নিয়েছে জমি।

স্থানীয় ইউপি সদস্য বাদল চাকলাদার বলেন, নিজাম তালুকদার রাখাইনদের জমি ও বেড়িবাঁধের সাথে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ঘর ওঠাচ্ছে। আমি বাধা দিলেও তিনি কোনো কথা শোনননি।

বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো. হুমায়ুন কবির বলেন, আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে ব্যবস্থা নেব।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার শস্তিক বলেন, বর্তমানে ইজারা দেয়া বন্ধ রয়েছে। যদি কেউ জবরদখল করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত