ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২১ রাত ৮:১০

বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বসবে যুব বিশ্বকাপের পরবর্তী আসর। ওই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে নামবে টাইগার যুবারা।

তার আগের প্রস্তুতি হিসেবে ভারতে ত্রিদলীয় টুর্নামেন্ট খেলতে গেছে রাকিবুল হাসানের দল। সেখানে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ বি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। কলকাতার ইডেন গার্ডেনে ফাইনালে জয় পেয়েছে ১৮১ রানের বড় ব্যবধানে।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অনূর্ধ্ব-১৯ বি দল। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শূন্য রানেই সাজঘরে ফেরত যান ওপেনার মাহফিজুল ইসলাম। ২৫ বলে ২৮ রান করে সাজঘরে ফেরত যান প্রান্তিক নওরোজ নাবিল। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। ৯১ বলে ৯৩ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান তিনি। ৫৮ বলে ৫০ রান আসে আশিকুর জামানের ব্যাট থেকে। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ২৩৪ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জবাব দিতে নেমে বাংলাদেশি বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ দল। অলআউট হয় ৫৩ রানে। ৩৮ বলে সর্বোচ্চ ২৬ রান করেন উদয় সাহারান। বাংলাদেশের পক্ষে ৬ ওভার ৩ বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন স্পিনার নাইমুর রহমান নয়ন।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক