ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ১১:৫০

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের দক্ষিণ পরান গ্রামের নিজ বাড়ির একটি আমগাছে কেতাব উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। কেতাব উদ্দিন ঐ গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে ও শান্তিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।জানা যায়, মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে থানার এসআই রাফায়েত হোসেন লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এরআগে ভোরে নিজ বাড়ির একটি আমগাছের সঙ্গে গালায় রশি পেঁচিয়ে বৃদ্ধ কেতাব উদ্দিন আত্মহত্যা করেছেন জানিয়ে তার ছেলে বদিউজ্জামান বাবলু থানায় ইউডি মামলা করেন।সুন্দরগঞ্জ থানা পুলিশের এসআই রাফায়েত হোসেন পারিবার ও স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, বৃদ্ধ কেতাব উদ্দিন কিছুদিন আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পারিবারিকভাবে মৃতের দাফন সম্পন্ন হয়েছে।সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২