ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ইনিংস পরাজয়ের শঙ্কা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ১২:৩২

কে আগে ফিরবেন ড্রেসিংরুমে! ঢাকা টেস্টে যেন এমনই কোন এক প্রতিযোগিতায় নেমেছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। যাওয়া-আসার মিছিল শুরু হয় টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে। ৭১ রান তুলতেই হারিয়ে বসে ৭ উইকেট। সে ধারা অব্যহত থাকল পঞ্চম ও শেষদিনেও। সকালে দ্রুত ৩ উইকেট হারিয়ে ৮৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলোঅনে পড়ে স্বাগতিকরা। মুমিনুল হকের দল সুবিধা করতে পারছে না দ্বিতীয় ইনিংসেও।

১০১ রান করলে ফলোঅন এড়াতে পারত টাইগাররা। সেটি না পারার খেসারত দিতে হলো ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস আবার ব্যাট করতে নেমে। ২১৩ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ স্বাগতিক ব্যাটসম্যানরা। বরারবরের মতো ছন্দহীন টপ অর্ডার। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ দল। বাংলাদেশের সংগ্রহ ৭২ রান। লিটন দাস ২৭ ও মুশফিক ১৬ রান নিয়ে মধ্যাহ্নভোজে গেছেন।

শেষদিনে খেলা হবে সাকুল্য ৯৮ ওভার। বাংলাদেশ দল ফলোঅন এড়াতে পারলে আবার ব্যাটিং নামতে হতো পাকিস্তানকে। সেক্ষেত্রে শেষদিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার জন্য আরো সময় কমত স্বাগতিকরা। স্বাভাবিকভাবেই ম্যাচ ড্রয়ের দিয়ে ধাবিত হতো। তবে অঙ্ক মেলেনি ব্যাটিং দীনতায়। দ্বিতীয় ইনিংসেও একই পরিণত। এতে ইনিংস হারের শঙ্কা মাথাচাড়া দিচ্ছে। 

বাংলাদেশ প্রথম ইনিংস যেখানে শেষ হয়, দ্বিতীয় ইনিংসটা যেন সেখান থেকেই শুরু হয়। তবে স্পিনার সাজিদ খানের পরিবর্তে এবার দৃশ্যপটে দুই পেসার শাহিন আফ্রিদি এবং হাসান আলি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া অভিষিক্ত মাহমুদুল হাসান জয় এবারও ব্যর্থ। হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন দলীয় ১২ রানে। নিজে করেন ৬ রান।

ইনিংসের পঞ্চম ও  নিজের তৃতীয় ওভারে বাজিমাত আফ্রিদির। ওভারের প্রথম বলে এলবিডব্লিউর কাটায় পড়েন আরেক ওপেনার সাদমান ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান। দ্বিতীয় ইনিংসে ১২ রানে দুই উইকেট হারায় দল। অধিয়ানায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্তও নাম তুলেছেন ব্যর্থতার মিছিলে। 

উইকেটের ক্ষুধায় মগ্ন থাকা হাসানের দ্বিতীয় শিকারে পরিণত হন মুমিনুল। হাসানের সোজা বল মিস করে এলবিডব্লিউ হন মুমিনুল। এর পরপরই শান্ত আফ্রিদির বলে দ্বিতীয় গালিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৬ রানে। ২৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ দল। প্রথম সেশনে অবশ্য দলকে আর কোন বিপদে পরতে দেননি লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।

২৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৭২ রানে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। লিটন দাস ২৭ ও মুশফিক ১৬ রান নিয়ে শেষদিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন। এখন তাদের ব্যাটের দিকেই তাকিয়ে গোটা দেশ। এই দুই ব্যাটম্যানের বড় একটি পার্টনারশিপই পারে দলকে ইনিংস পরাজয়ের হাত থেকে উদ্ধার করতে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে