আমবয়ানের মধ্যদিয়ে লালমনিরহাট জেলা ইজতেমা শুরু
আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা আঞ্চলিক ইজতেমা। বুধবার (৮ ডিসেম্বর) বাদ ফজর শুরু হওয়া এ ইজতেমা শুক্রবার (১০ ডিসেম্বর) জুমার নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হবে। ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লি ও আয়োজকরা অনেকদিন ধরে প্রাণপণ চেষ্টা করে প্রস্তুত করেছেন লালমনিরহাট কালেক্টরেট মাঠ। আগত মুসল্লিদের থাকার জন্য পুরো মাঠে শামিয়ানা দিয়ে সাজানো হয়েছে। তৈরি করা হয়েছে পর্যাপ্ত অজু ও গোসলের ব্যবস্থা। বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদার করনে পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে। এছাড়াও সার্বক্ষণিক ওয়াচ টাওয়ারে থাকবে নিরাপত্তা ব্যবস্থা।
আয়োজক কমিটির আমির আলহাজ শহিদার রহমান জানান, ইজতেমা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে জেলার ৫টি উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে চলে এসেছেন, এখনো অনেকে আসছেন। দেশের বরেণ্য আলেমগণ ইজতেমায় বয়ান পেশ করবেন। ২০১৬ সাল থেকে লালমনিরহাট জেলায় আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এবার লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটবে বলেও আশা করেন তিনি।
শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকার বিশিষ্ট ইসলামাবিদ দ্বারা (কে, এখনো সিদ্ধান্ত হয়নি) ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা। এ ইমামের আখেরি মোনাজাতের মাধ্যমেই সমাপ্ত হবে লালমনিরহাট জেলা ইজতেমা। প্রথমদিন সকালে আমবয়ানের মধ্যদিয়ে মুসুল্লিদের তালিম প্রদান করেন মাওলানা মোস্তফা সাহেব।
এমএসএম / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
Link Copied