ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় সিরিঞ্জ দিয়ে শরীরে বিষ পুশ করে যুবকের আত্মহত্যা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৮-১২-২০২১ বিকাল ৫:৪

পটুয়াখালীর কলাপাড়ায় সিরিঞ্জ দিয়ে নিজের শরীরে বিষ পুশ করে সুমন গাজী (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সুমন বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।

সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুমনের সঙ্গে ধুলাসার ইউনিয়নের চাপলী গ্রামের (সৎ পিতা) ইউসুফের মেয়ে সাদিয়ার বিয়ে হয়। প্রায় ছয় মাস ধরে সুমনের শ্বশুরবাড়ির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস মীমাংসাও হয়েছে। দুই মাস আগে তাদের ওরসে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে ১৫ দিন আগে সুমন তার শ্বশুরবাড়ি থেকে সন্তানকে নিয়ে আসতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে। সুমন মানসিক চাপ সহ্য করতে না পেরে তিন দিন আগে সিরিঞ্জ দিয়ে নিজের পায়ে বিষ (ঘাস মারার ওষুধ) প্রয়োগ করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেলের দিকে স্বজনরা হাসপাতালে ভর্তি করেন।

আরো জানা যায়, তার চাচাতো ভাই হাসপাতালের চিকিৎসক মাহমুদুর রহমানের কাছে বিষয়টি খুলে বললে সুমন সম্মতি প্রকাশ করেন। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুর রহমান জানান, যখন তার স্বজনরা বিষয়টি খুলে বলছিলেন, তখন সুমন সম্মতি প্রকাশ করেন। আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা প্রদান করেছি।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত