ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে ইউপি প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৮-১২-২০২১ বিকাল ৫:৭

আসন্ন ২৬ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে বুধবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান, রিটার্নিং কর্মকর্তা ও কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান প্রমুখ।

আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লংঘন, নির্বাচন আদৌ সুষ্ঠ হবে কি-না? ফলাফল কেন্দ্রেই ঘোষণার দাবি জানিয়ে প্রার্থীরা উপজেলা নির্বাচন কমিশনারকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে উপজেলা নির্বাচন কমিশনার তার জবাব দিয়ে বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি লংঘন করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন তা সবই করা হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য ওই দিন র‌্যাব, স্ট্রাইকিং ফোর্সসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মাঠে থাকবে। উপজেলা নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে।

মতবিনিময় সভায় সাংবাদিক ও চেয়ারম্যান প্রার্থীসহ সব প্রার্থী উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার