পাঁচবিবিতে সন্ত্রাসীদের হামলায় নিহত ১
জয়পুরহাটের পাঁচবিবি শহরে থানা বিএনপির আহ্বায়কের মোটরসাইকেলে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে থানার গেট এলাকায় সন্ত্রাসীদের হামলায় ফারুক হোসেন (২৮) নামে পৌর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নিহত হয়েছেন। তিনি শহরের হরিহরপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে। এ ঘটনায় রাতেই পুলিশ ছাত্রলীগের মহীপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল (২৫), কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৬) এবং যুবলীগ নেতা আনিসুর রহমান (৫০) ও মোজাহিদুলকে (২৫) আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পাঁচবিবি থানা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম তার ইয়ামাহা এফজেড মোটরসাইকেল দলীয় কার্যালয়ের বারান্দায় রেখে সভা করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী এসে মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম রাতেই থানায় অভিযোগ করতে যান। এ সময় ছাত্রদলের কয়েকজন কর্মী থানা গেটের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ফারুক মারাত্মক আহত হন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম, যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নান চৌধুরী ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ কুমার দেব জানান, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied