শ্রীপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা
গাজীপুরের শ্রীপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৮ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বিকালে (৮ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আল নোমানের কাছে প্রথমে তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন সরকার মনোনয়নপত্র জমা দেন।
পরে গাজীপুর ইউনিয়নের আজহার হোসেন তালুকদার, মাওনা ইউনিয়নের জাহাঙ্গীর আলম খোকন, বরমী ইউনিয়নের আনোয়ার সরকার, গোসিংগা ইউনিয়নের শাহীনুর রহমান, প্রহ্লাদপুর ইউনিয়নের নুরুল হক আকন, রাজাবাড়ি ইউনিয়নের হাসিনা মমতাজ ও কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ তাদের মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় বর্তমান তেলিহাটি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন সরকার বলেন, আমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। এবারো জনমত যাচাইয়ে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমার আশা, জনগণ আমার উন্নয়ন দেখে নৌকা প্রতীকে ভোট দেবে।
এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরাও মনোনয়ন জমা দেন। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদেও প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেয়।
এ সময় রিটার্নিং কর্মকর্তা মো. আল নোমান সকল প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনে প্রচার-প্রচারণা চালাতে পরামর্শ দিয়ে দেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত