ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে

গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৯-১২-২০২১ বিকাল ৫:১৪
২০২১ সালের মতো তিন বিষয়ে পরীক্ষা নেয়ার দাবিতে ২০২২ সালের পরীক্ষার্থীরা গাজীপুর শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে।
 
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে আন্দোলনে অংশ নেয়া গাজীপুর মহানগরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি জানায়, কোভিড-১৯-এর কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা সিলেবাস শেষ করতে পারিনি। বেশিরভাগ শিক্ষার্থী বিদ্যালয়ের  ক্লাসে পড়াশোনার ওপর নির্ভরশীল। তাই বিশেষ বিবেচনায় ২০২২ সালের এসএসসি পরীক্ষা গ্রুপভিত্তিক তিন বিষয়ে ও ৩০শতাংশ সিলেবাসে নেয়ার দাবি জানাচ্ছি। 
 
অপরদিকে রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র জানায়, এখন আমাদের তিন বিষয়ে ক্লাস নেয়া হচ্ছে। তিন বিষয়ের ওপর ক্লাস নিয়ে সকল বিষয়ের পরীক্ষা নেয়া হবে অমানবিক। তাই আমাদের দাবি ২০২১ সালের মতো সংক্ষিপ্ত ৩০ শতাংশ সিলেবাসে তিন বিষয়ে পরীক্ষা নেয়া হোক।
 
এ দাবিতে চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই)  উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কে শুয়ে ও বসে থেকে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।  পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। 
 
জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবুল বাশার জানান, তাদের স্কুলে ১০ শ্রেণির শিক্ষার্থীদের ঐচ্ছিক চারটি বিষয়ে ক্লাস নেয়া হচ্ছে। 
 
রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সোলায়মান ভুইয়া জানান, তারা ওই পরীক্ষার্থীদের শুধু বাংলা, ইংরেজী ও গণিত বিষয়ে ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন। 
 
গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, এসব শিক্ষার্থীদের দাবি দাওয়ার বিষয়ে আমার নিজস্ব কোন বক্তব্য নেই। মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর শিক্ষার্থীরা আবেদন করে থাকলে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। 

এমএসএম / জামান

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি