ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুবি শিক্ষক সমিতি নির্বাচনের প্যানেল ঘোষণা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২১ বিকাল ৫:৩২

আগামী ১৩ ডিসেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২-এর নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত ১৫ পদে প্রার্থী দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দলের দুটি অংশ এবং বিএনপিপন্থী সাদা দল ৪টি পদে প্রার্থী দিয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আলাদা আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে নীল দলের দুই অংশ এবং প্রেস রিলিজের মাধ্যমে সাদা দল তাদের প্যানেল ঘোষণা করে।

শিক্ষকদের দুটি অংশের সংবাদ সম্মেলনে প্রাপ্ত তথ্যমতে, নীল দলের একটি অংশ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক।

কাজী ওমর সিদ্দিকী ও এমদাদুল হকের নেতৃত্বে সহ-সভাপতি পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল হাছান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান রাহাত, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহ নির্বাচন করবেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন- রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আওলাদ হোসেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সংগীতা বসাক।

অন্যদিকে, নীল দলের আরেকটি অংশ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম।

ড. দুলাল চন্দ্র নন্দী ও ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলামের নেতৃত্বে এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমান মাহবুব ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, কোষাধ্যক্ষ পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, সাহিত্য, সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের  সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হুমায়ূন কাইসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আইন বিভাগের  সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক নির্বাচন করবেন। 

এছাড়া এই প্যানেল থেকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করবেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কাউছার আহমেদ পাটওয়ারী, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ হোসেন ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান।

সাদা দল : সাদা দলের পক্ষ থেকে ৪টি পদে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সভাপতি পদে আছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল, সহ-সভাপতি পদে আছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে আছেন ড. মোহাম্মদ সোলায়মান এবং কার্যকরী সদস্য পদে আছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।

এমএসএম / জামান

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত