ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ৪ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৯-১২-২০২১ বিকাল ৫:৩৫

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ধামইরহাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে অতিথি ও নারীদের নিয়ে মানববন্ধন শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় বাসুদেবপুর গ্রামের বুলি আকতার, সফল জননী হিসেবে রামরামপুর গ্রামের দিপালি রানী, নির্যাতনের বিভীষিকা মুছে জীবনযুদ্ধে জয়ী নারী ও ১নং হাটনগর পল্লী সমাজের সদস্য  মারুফা সুলতানা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আগ্রাদ্বিগুনের সাবিনা এক্কাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সেলপ অফিসার পিয়ারা খাতুন, পিও রোকসানা পারভীন, পল্লী সমাজের সভাপ্রধান রেনুয়ারা বেগম, সভাপ্রধান খালেদা বানুসহ অন্য সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত