শাহজাদপুরের গালা ইউপিতে নৌকার প্রার্থীর পক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ৫নং গালা ইউনিয়নের নৌকা প্রতীকের পক্ষে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার গালায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল বাতেনের নিজ বাড়িতে আয়োজিত এ কর্মিসভায় সভাপতিত্ব করেন গালা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল লতিফ সরদার। সঞ্চালনায় ছিলেন গালা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো. আবুল হোসেন।
কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিরতা ডিগ্রি কলেজের উপাধ্যাক্ষ আব্দুল আছেত। বিশেষ অতিথি ছিরে উপজেলা আ’লীগের আইন বিষয়ক, সম্পাদক মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু।
অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজিব শেখ, সিরাজগঞ্জ জেলা আ’লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাড. আব্দুল হাই, উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল মণ্ডল, অ্যাড. শাহ জালাল মিয়া, ১নং ওয়ার্ডের সভাপতি আবু ছাইদ তারা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সফিক প্রমুখ।
বক্তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের পক্ষে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার আহ্বান জানান।
কর্মিসভায় বক্তারা আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বিজয় সুনিশ্চিত করে স্থানীয় এমপি মেরিনা জাহান কবিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালা ইউনিয়নের বিজয় উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন