আশুলিয়ার পাথালিয়া ইউপি নির্বাচনে জনগণের প্রার্থী মোয়াজ্জেম
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন নির্বাচনে এলাকার জনগণ প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেমকে। আগামী ৫ জানুয়ারির ইউপি নির্বাচনে পাথালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনগণের মনের মানুষ মোয়াজ্জেম হোসেনকে এলাকাবাসী চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন। এলাকাবাসীর বিশ্বাস, পাথালিয়া ইউনিয়নে সর্বোচ্চ ভোট পেয়ে মোয়াজ্জেম হোসেন এবার চেয়ারম্যান পদে বিজয়ী হবেন।
বাংলাদেশ আওয়ামী লীগ পাথালিয়া ইউনিয়নে এক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ও জনবিচ্ছিন্ন মানুষকে মনোনয়ন দিয়েছে। জনগণের ধারণা ছিল পাথালিয়ার মানুষের আস্থা ও ভালোবাসাকে দল থেকে মূল্যায়ন করা হবে। কিন্তু দল ভালো মানুষ তথা এলাকার মানুষের মনের কথা না বুঝে তাদের মতো করে প্রশ্নবিদ্ধ একজনকে নৌকা প্রতীক দিয়েছে। তাই পাথালিয়া ইউনিয়নের অধিকাংশ মানুষের কথা, তারা এবার নির্বাচন করবেন জনগণের মনোনীত প্রার্থী ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেমকে নিয়ে। পাথালিয়ার গণমানুষের নেতা হিসেবে মোয়াজ্জেম হোসেনকে তারা এবার বিপুল ভোটে বিজয়ী করবেন।
এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের বলেন, মোয়াজ্জেম হোসেন আওয়ামী লিগের একজন নিবেদিতপ্রাণ সদস্য। এলাকার যে কোনো প্রয়োজনে তাকে ডাকলে কাছে পাওয়া যায়। এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকাই তার কাজ। গরিব-দুঃখী মানুষকে সাহায্য-সহযোগিতায় নিজেকে সর্বক্ষণ ব্যস্ত রাখেন।
আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দল তাকে নমিনেশন না দিলেও পাথালিয়া ইউনিয়নের জনগণ তাকে মনোনয়ন দিয়েছেন। তাই জনগণের হয়ে তাকে আগামী ৫ জানুয়ারির নির্বাচনে পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন করতে হচ্ছে।
এ সময় তিনি সাংবাদিকদের আরো বলেন, সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচন হলে জনগণের বিপুল ভোট পেয়ে তিনি নির্বাচিত হবেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার