ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাজস্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : কেসিসি মেয়র


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১০-১২-২০২১ দুপুর ৪:৪৩

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে খুলনায় খাতভিত্তিক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ছয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ভ্যাট দেশের অভ্যন্তরীণ রাজস্বের অন্যতম প্রধান উৎস। রাষ্ট্রের উন্নয়নে স্বতঃষ্ফুর্তভাবে ভ্যাট প্রদান করা প্রয়োজন। রাজস্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, একসময় তলা বিহীন ঝুড়ি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে গেছে। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি এবং করদাতাদের রাজস্ব প্রদানে উৎসাহ দিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান সিটি মেয়র।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) প্রদ্যুৎ কুমার সরকার, খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. ফারুক আহমদ ও মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. সামছুল ইসলাম। স্বাগত জানান যুগ্ম-কমিশনার মো. মিলন শেখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার মো. তাসনিমুর রহমান।

অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থবছরে খুলনা বিভাগে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ছয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- খুলনার শিরোমণি এলাকার পোলস অ্যান্ড কংক্রিট লি., খুলনা ডকইয়ার্ড, বাগেরহাট জেলার ফকিরহাটের সাউথ ইস্ট সিরামিক ইন্ডা. লি., শরীয়তপুরের বাজাজ ভিলেজ, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুশীলন টাইগার পয়েন্ট এবং শ্যামনগরের এসএম আবুল বাশার।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা