শাহজাদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন আর নেই
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মহির উদ্দিন সরকার আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মহির উদ্দিন সরকার মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মহির উদ্দিন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম মহির উদ্দিন সরকারের ছোট ভাই মো. শফিকুল ইসলন জানান, তার ভাইয়ের মৃতদেহ এনায়েতপুর হতে গ্রামের বাড়িতে আনার পর শনিবার সকাল ১০টায় স্থানীয় কবরস্থান মাঠে জানাজা শেষে ডায়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন