ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারো খুলল মালয়েশিয়ার শ্রমবাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-১২-২০২১ বিকাল ৬:২৭

বাংলাদেশিদের জন্য আবারো উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সব পেশার শ্রমিক নেয়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। শুক্রবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

তিনি জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যকর করা হবে। গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া। 

বিবৃতিতে বলা হয়, বিদেশি কর্মীদের জন্য স্থায়ী অপারেটিং পদ্ধতি (এসওপি) পরিমার্জন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদ সহযোগিতা করবে। এছাড়া ১ জানুয়ারি থেকে ১ জুলাই ২০২২ সাল পর্যন্ত বহু-স্তরীয় লেভি (মাল্টি-টায়ার লেভি) বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। 

উল্লেখ্য, করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে প্রায় দুই বছর ধরে বিদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রেখেছে মালয়েশিয়া। যদিও বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার বন্ধ রয়েছে তিন বছরেরও বেশি সময় ধরে। চলতি মাসেই দুদেশের মধ্যে কর্মী-সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হওয়ার পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় আর কোনো বাধা থাকবে না।

জামান / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা