সিলেট-৩ আসনে নৌকার মাঝি হাবিব
মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ আসনের নৌকার মাঝি মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। শনিবার (১২ জুন) বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে নৌকার মাঝি হিসেবে মনোনীত করা হয়। এতে সভাপতিত্ব করেন সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদউস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫-এর এমপি আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে তিন আসনের মনোনয়নপ্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ করা হয। তিনটি আসনে ৯৪ জন মনোনয়নপ্রত্যাশী ফরম জমা দেন।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন। এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ জুলাই এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন- আওয়ামী লীগের তিনবারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুক্তরাজ্যের ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি স্যার এনাম উল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ শমসের জামাল, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কফিল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেওয়ান গৌস সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মনির হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ ও বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন দুই সপ্তাহ পিছিয়ে ২৮ জুলাই তারিখ নির্ধারণ করে ইসি।
এমএসএম / জামান
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
বাঘার চকরাজাপুরে অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন
বিশ্বহরিগাছা বহালগাছা বিদ্যালয়ের সভাপতি ময়নুল হক ডুপ্লে
রাজারহাটের দুর্গাচরণ তালতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি কম, শিক্ষার্থী শূন্য
পটুয়াখালী শ্রী গুরু সঙ্ঘ'র নতুন কমিটি গঠিত, মৃদুল সভাপতি, ইন্দ্রজিৎ সম্পাদক
গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
নাচোলে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং আর্থিক সহায়তা প্রদানঃ
পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য অবঃ মেজর মৌসুমী কারাগারে