ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোরেলগঞ্জের পঞ্চকরণ ‍ইউনিয়নের ২ কোটি ৩২ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২১ দুপুর ৩:৩৮

বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের  ২০২১-২২ অর্থবছরে ২ কোটি ৩২ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ জুন) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার। এবার বাজেটে সবোর্চ্চ যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্ধ রাখা হয়েছে ৬০ লাখ, স্বাস্থ্যখাতে ১১ লাখ, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় ২ লাখ টাকা রাখা হয়েছে। গত বছরের চেয়ে বসতবাড়ির কর আদায়ের ১ লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে।

উন্মুক্ত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন- ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সরদার আব্দুল হালিম, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, ডা. সোবাহান মিয়া, কামরুল ইসলাম মুন্সি, মহিদুল ইসলাম মইনুল, জলিল খান, পংকজ চন্দ্র ঘরামী, রেশমা বেগম, শ্যামলী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম খান, যুবলীগের আহ্বায়ক বদিউজ্জামান মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

এ সম্পর্কে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, মহামারী করোনার মুহূর্তে এবার উন্মুক্ত বাজেটে স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে ‘প্রতিটি গ্রাম হবে শহর’- সেক্ষেত্রে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সবোর্চ্চ বাজেট বরাদ্ধ রাখা হয়েছে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি