ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এক সেশনের তাণ্ডবে ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১২:৩৫

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে উইকেটে ছিলেন দাভিদ মালান ও জো রুট। তার চেয়েও বড় কথা, অস্ট্রেলিয়ার ২৭৮ রানের বিশাল লিডটাকেও আর এভারেস্টসম মনে হচ্ছিল না তখন। ২০২১-২২ অ্যাশেজের প্রথম টেস্ট দুই দিন বাকি থাকতে আভাস দিচ্ছিল দারুণ রোমাঞ্চের। 

কিন্তু আজ শনিবার এক সেশনের তাণ্ডবেই যেন তা ধূলিসাৎ হয়ে গেল। অস্ট্রেলিয়ার আক্রমণে ইংলিশদের ব্যাটিং লাইন আপ ধসে পড়ল তাসের ঘরের মতো। দারুণ আশা দেখাতে থাকা ইংলিশরা শেষমেশ নিতে পারল কেবল ১৯ রানের লিড। অস্ট্রেলিয়া যা পেরিয়ে গেল একটা উইকেট হারিয়েই। নয় উইকেটের বিশাল এক জয়ে অ্যাশেজে প্যাট কামিন্সের দল এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

তৃতীয় দিনের শেষটা এমন কিছুর আভাস দিচ্ছিল না মোটেও। উইকেটে দারুণ থিতু হয়ে ছিলেন দুই ব্যাটার মালান আর রুট। দুজনে অপরাজিত ছিলেন যথাক্রমে ৮০ আর ৮৬ রানে। 

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চতুর্থ দিনের শুরু করা মালানকে প্রথমে ফেরালেন নাথান লায়ন। সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থেকে ফিরলেন তিনি। ইংলিশ ইনিংসে ক্ষয়রোগও ধরল যেন। এর কিছু পরই ক্যামেরন গ্রিনের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অধিনায়ক রুট, সেঞ্চুরি হলো না তারও। ব্যবধানটা মালানের চেয়েও কম, ১১ রানের আক্ষেপ নিয়ে ফেরেন তিনি। 

এরপর লায়নের স্পিন জালে যেমন আটকেছে ইংল্যান্ড, হাঁসফাঁস করেছে অজি পেস আক্রমণের দারুণ আঁটসাঁট বোলিংয়েও। বেন স্টোকস, ক্রিস ওকস আর জস বাটলাররা পারেননি বড় কিছু করতে। তাতে ইংলিশরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে করতে পারে কেবল ২৯৭ রান, লিডটা হয় কেবল ১৯ রানের। লায়ন ৪ উইকেট তুলে নেন, কামিন্স আর গ্রিন শিকার করেন দুটো করে উইকেট। 

২০ রানের মামুলি লক্ষ্য টপকাতে গিয়ে একটা উইকেট অবশ্য হারিয়েছে অজিরা। তবে সেটা জয়ের পথে বড় কোনো বাধা দাঁড় করাতে পারেনি। ৯ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানেও এগিয়ে যাওয়াটা নিশ্চিত হয়ে যায় তাতে দলটির।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক