কুষ্টিয়ায় মুক্ত দিবস আজ
যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়া পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া ডিসি কোর্টসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যেও এদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ২৫ মার্চ রাত সাড়ে ১১টায় যশোর ক্যান্টনমেন্ট থেকে ১৪৭ জন সেনাবাহিনী সশস্ত্র অবস্থায় কুষ্টিয়ায় এসে অবস্থান গ্রহণ করে এবং ওই রাতেই সারা শহরে সান্ধ্য আইন জারি করে। ২৬ মার্চ সান্ধ্য আইন ভেঙে ঘর থেকে খাবার কিনতে বেরিয়ে আসায় চারজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় এবং ২৭ মার্চ সেনাবাহিনীর ওপর হামলার চেষ্টাকালে একজন ছাত্র শহীদ হন। এ ঘটনার পর সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পাাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন।
সদর উপজেলার বংশীতলা, আড়পাড়া, ধলনগর, ব্যাঙগাড়ী ও ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে পরদিন ভোররাত পর্যন্ত কুষ্টিয়া শহরের চৌড়হাস এই ফাইটার বিমানের কাছে মুক্তিবাহিনী-মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়। এতে পাকিস্তানি বাহিনীর ৩০ জন, মিত্রবাহিনীর ৭০ জন এবং মুক্তিবাহিনী ৭ জন নিহত হন। তাদের অনেকের লাশ ফিরে পাননি স্বজনরা।
এ যুদ্ধে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে পিছু হটতে থাকে। অবশেষে ১১ ডিসেম্বর সকালে কুষ্টিয়া মুক্ত হয়। এ উপলক্ষ্যে আজ সকাল থেকে দিনব্যাপী জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠন র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এমএসএম / জামান
বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত
গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ
বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল
চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Link Copied