অভিষেকেই উইকেটের পেছনে ক্যাচ ধরার রেকর্ড ক্যারের
অভিষেকটা যে কোনো ক্রিকেটারই রাঙিয়ে নিতে চায়, করে রাখতে স্মরণীয়। তবে, অভিষেকেই কেউ যদি রেকর্ড গড়ে বসেন, তাহলে তো কথাই নেই। উদয়ের লগ্নেই পুরো পৃথিবীকে বার্তা দিয়ে রাখা গেলো, শোনানো গেলো তার আগমন ধ্বনি।
অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারে তার অভিষেকটা স্মরণীয় করে রাখলেন উইকেটের পেছনে সবচেয়ে বেশি ক্যাচ ধরে। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরেরও বেশি ইতিহাসে এই প্রথম কোনো অভিষিক্ত উইকেটরক্ষক ৮টি ক্যাচ ধরার গৌরব অর্জন করলেন।
এমনিতেই অ্যাডাম গিলক্রিস্টের পর অ্যালেক্স ক্যারে প্রথম উইকেটরক্ষক, যার অভিষেকটা অস্ট্রেলিয়ার মাটিতে হলো। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে টিম পেইন দল থেকে বিদায় নেয়ার পর তার জায়গাটা কাকে দেয়া হবে তা নিয়ে জ্বল্পনা ছিল অনেক। শেষ পর্যন্ত ক্যারের ওপরই আস্থা রাখলো অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
সেই ক্যারে উইকেটের পেছনে আস্থার এতটা প্রতিদান দেবেন, কে ভেবেছিল? প্রথম ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে ধরেছিলেন ৩টি ক্যাচ। দ্বিতীয় ইনিংসে ধরলেন ৫টি। অ্যালেক্স ক্যারের হাত ফসকে বল বের করে, সাধ্য কার? যেভাবে ওঁত পেতে থাকেন আর ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন, তা সত্যিই বিরল। ক্রিস ওকসের ক্যাচ ধরেই নিজের নাম রেকর্ডের পাতায় তুলে ফেলেন তিনি।
ইংল্যান্ডের ক্রিস রিড, অস্ট্রেলিয়ার ব্র্যায়ান ট্যাবার এবং ভারতের রিশাভ পান্তকে পেছনে ফেলেন অ্যালেক্স ক্যারে। এই তিন ক্রিকেটার অভিষেকে ধরেছিলেন ৭টি ক্যাচ। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক গ্লাভস হাতে উইকেটের পেছনে প্রথম দাঁড়িয়ে ধরেছিলেন ৯টি ক্যাচ। কিন্তু তার নাম রেকর্ডের পাতায় আসবে না, কারণ উইকেটরক্ষক হিসেবে প্রথম হলেও ওটা ছিল তার দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে উইকেটকিপিং করার সুযোগ পাননি ডি কক।
সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেন, ‘অ্যালেক্স ক্যারেকে প্রতিটি পার্টে দেখে মনে হয়েছে, সে একজন পূর্ণাঙ্গ টেস্ট ক্রিকেটার। বিশেষ করে ব্যাটিংয়ে। দ্বিতীয় ইনিংসে সে যেভাবে ওপেনিংয়ে ব্যাট করতে আসলে এবং মোকাবেলা করলো, তেমনটা অনেক ক্রিকেটারের ক্ষেত্রেই দেখা যায় না।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে