সুজন জানালেন, নিউজিল্যান্ডে কেমন গেল প্রথম দিন
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের একটি সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত ৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সেদিন রাতেই উড়াল দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১০ ডিসেম্বর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছায় সফরকারীরা। নিউজিল্যান্ডে ৭ দিনের কোয়ারেন্টাইন করতে হবে দলকে। তার প্রথম দিন শেষে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন দলের অবস্থা।
এক ভিডিও বার্তায় সুজন বলেন, ‘আজকে আমাদের কোয়ারেন্টিনের প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর পরপরই ডাক্তার ও দুই নার্স এসেছিলেন আমাদের জ্বর মাপার জন্য এবং বাকি সব খোঁজখবর নেওয়ার জন্য। প্রথম যখন এখানে (নিউজিল্যান্ড) এসে পোঁছালাম কারো সাথে ঐভাবে দেখা হয়নি, ভিডিও কল ছাড়া।’
নিউজিল্যান্ডে গতবার গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হলেও এবার বাধ্যবাধকতা ৭ দিনের। আগামী ১ জানুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামার আগে ২টি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।
সুজন বলেন, ‘কঠিন সময়। পাকিস্তানের বিপক্ষে খেলার পর কঠিন সময় যাচ্ছে। আমার মনে হয় আর দুই থেকে তিনদিন কষ্ট করতে হবে তারপর গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারব। জিম দিয়ে শুরু করব, তারপর ধীরে ধীরে ট্রেনিং শুরু করব। এছাড়া আমরা ভালো আছি, সুস্থ আছি।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে