ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কারিগরি শিক্ষাগ্রহণের মাধ্যমে রেমিট্যান্স বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২১ বিকাল ৫:২
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, প্রবাসীরাই আমাদের অর্থনৈতিক শক্তি। এই শক্তির কারণেই মহামারী করোনার মধ্যেও এখন পর্যন্ত অর্থনৈতিকভাবে আমরা ভালো অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার ওপর যে গুরুত্ব দিয়েছেন, তা কাজে লাগাতে হবে। আমাদের ছেলে-মেয়েদের  কারিগরি শিক্ষায় শিক্ষিত করে যদি বিদেশে পাঠানো হয়, তবে বিদেশের মাটিতে তাদের আর ছোট কাজ করতে হবে না। ফুল বিক্রি করে পরিবারের খরচ দিতে হবে না। তারা তাদের যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে, ন্যায্য পারিশ্রমিক পাবে।
 
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের সাথে মতবিনিময় ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
কলেজের অধ্যক্ষ মো. মহসিন সরদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ‍এবং জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী। 
 
এর আগে সকালে চিফ হুইপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়াটার প্রকল্প নির্মাণের জন্য এক্সপ্রেসওয়ের পাশে স্থান পরিরদর্শন করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়াটার প্রকল্পের মহাপরিচালক আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত