পর্যটকদের পদভারে মুখর সাগরকন্যা কুয়াকাটা
বিজয় দিবসের ছুটিকে সামনে রেখে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ইতোমধ্যে বেশিরভাগ আবাসিক হোটেল-মোটেল-রিসোর্ট অগ্রিম বুকিং হয়ে গেছে বলে হোটেল-মোটেল সূত্রে জানা যায়। শুক্রবার অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়, শনিবারও ভিড় থাকবে বলে জানান ব্যবসায়ীরা।
সাপ্তাহিক ছুটির দিনগুলো এবং তার উপর চলছে পর্যটন মৌসুম সবমিলিয়ে পর্যটকের উপচে পড়া ভীড় দেশের অন্যতম সমুদ্র-সৈকত সাগরকন্যা কুয়াকাটায়। শনিবার সৈকতের বিভিন্ন দর্শনীয় স্পটগুলো ঘুরে দেখা যায়, নানান বয়সের মানুষ আনন্দ-উল্লাসে মেতে ওঠে। সৈকতের নোনা-জলে গোসল, হই-হুল্লোড় করে বেড়ায়। পরিবার-পরিজন ও প্রীয়জনকে সাথে নিয়ে, বেশ কিছুটা প্রশান্তির জন্য দেশের দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা মুক্ত বাতাস, প্রাকৃতি ও মনোরম দৃশ্য উপভোগ করেন।
বরিশাল থেকে ঘুরতে আসা পর্যটক জাবেদ জামান এ প্রতিনিধিকে জানান, কুয়াকাটায় এসে খুব ভালো লাগছে, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ। এমন সুন্দর পরিবেশ সবসময় বজায় থাকবে যাতে পর্যটকরা বারবার এখানে ফিরে আসবে
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াকের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু এ প্রতিবেদককে বলেন, আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর ইতোমধ্যে ৯০ শতাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। এখন থেকে আগামী ৩/৪ মাস কুয়াকাটায় পর্যটক থাকবে এমনটাই প্রত্যাশা তার।
সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের জেনারেল ম্যানেজার আল আমিন খান উজ্জ্বল গণমাধ্যমকে জানান, ১৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত তাদের রিসোর্ট ও ওশান ভিউ কনভেনশন হোটেলের বেশিরভাগ রুম বুকিং হয়ে গেছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক সাংবাদিকদের বলেন, ডিসেম্বর মাসে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। এখনও পর্যাপ্ত পর্যটকের আগমন ঘটছে কুয়াকাটায়। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম সার্বক্ষণিক নিয়োজিত আছে। আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে আরো জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থা, যাতে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন।
এমএসএম / জামান
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক