ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জের দেওছড়া ভরাট হয়ে নালায় পরিণত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১১-১২-২০২১ বিকাল ৫:৩৬
কমলগঞ্জের পতনঊষার ও শমসেরনগর ইউনিয়নে অবস্থিত দেওছড়া ঝোপ-জঙ্গল আর পলিবালিতে ভরাট হয়ে নালায় পরিণত হয়েছে। ১০ কিলোমিটা দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থের এ ছড়াটি ভরাট হয়ে এখন ৫ থেকে ৬ ফুট প্রস্থে দাঁড়িয়েছে। ফলে এ ছড়ায় পানি সংকটের কারণে ছড়ার পানি নির্ভরশীল ৫-৬টি গ্রামের মানুষ কৃষি চাষাবাদ ব্যাহত হচ্ছে। 
 
স্থানীয়রা জানান, কুলাউড়া উপজেলার চাতলাপুর পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি দেওছড়া লাঘাটা নদীতে মিলিত হয়েছে। দুই বছর এ ছড়ায় পাঁচ থেকে সাত ফুট পরিমাণ গভীরতা থাকলেও বর্তমানে ছড়ায় দুই থেকে তিন ফুট গভীরতা রয়েছে। এই ছড়ার প্রবাহিত পানি সেচের মাধ্যমে সেখান থেকে ধুপাটিলা, শ্রীসূর্য, সতিঝিরগাঁও, কেচুলুটিসহ কেওলার হাওর এলাকায় প্রায় ২০০ একর জমিতে কৃষি আবাদ হতো। বর্তমানে চাষাবাদ কমে এসেছে।
 
শুধু কৃষিই নয়, এ ছড়াটি খনিজসম্পদ, মাছসহ জলজ নানা প্রাণী এবং বিলটি অতিথি পাখির অভয়ারণ্য ছিল। কিন্তু ছড়া ও বিলটি এখন চরম অস্থিত্ব সংকটে পড়েছে। পুরোটা ভরাট হয়ে ঝোপ-জঙ্গল ও লতাপাতায় ভরপুর। ছড়াটির দু:সহ অবস্থা স্থানীয়ভাবে কৃষি চাষাবাদ, জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য অপুরনীয় ক্ষতি বয়ে এনেছে।
 
দক্ষিণ ধূপাটিলা মৎস্যজীবী সমবায় সমিতি লি.-এর সাধারণ সম্পাদক জুবায়েল আহমদ ও  কৃষক দুরুদ আলী সাংবাদিকদের বলেন, এখানে কৃষি, মৎস্য, অতিথি পাখির একটা বিচরণস্থল ছিল দীর্ঘ সময় ধরে। তবে ভরাট হওয়ায় পানির অভাবে অতিথি পাখিরাও আসে না। এছাড়া বিলীন হচ্ছে কৃষি চাষাবাদ ও মৎস্য আহরন।
 
আলাপকালে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, এই স্থানটি পাখি ও মাছের জন্য একটি অপরুপ স্থান বলে শুনেছি। দেওছড়া সংস্কার ও খননের মাধ্যমে পাখির আবাসস্থল ও মাছের বিচরনভূমি বৃদ্ধি করা যেতে পারে। এটি খননের জন্য ইতিপূর্বে উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
 
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে দেওছড়া জলাশয়টি সংস্কার করে পানি সরবরাহের জন্য চেষ্টা করা হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান