মাশরাফি চাইলে পাপনও রাজি
জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেননি মাশরাফি বিন মুর্তজা। তবে সাবেক এই অধিনায়কের খেলোয়াড় হিসেবে ফেরার পথ যে বন্ধ, সেটি একরকম নিশ্চিত। বাংলাদেশ দলে খেলোয়াড় মাশরাফিকে হয়তো আর পাওয়া যাবে না। অনেকেই বিশ্বাস করেন, বাইশ গজে মাশরাফির যে অভিজ্ঞতা, সেটি ভাগাভাগি করলে উপকৃত হবে বর্তমানে জাতীয় দলে থাকা তরুণ ক্রিকেটাররা। যেমন কিছুদিন আহেই ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
বোর্ডের পক্ষ থেকে সম্মতি আছে। মাশরাফি চাইলে যেকোনো তাকে নিয়ে আসা হবে বলে জানালেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন বলেন,‘ মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবই তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’
কিছুদিন আগে মিরপুরে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ চলাকালীন দেখা যায় একসঙ্গে বসে খেলা দেখছেন পাপন, মাশরাফি ও ওয়ানডে দলের তামিম ইকবাল। বিশেষ কোন বিষয়ে আলোচনা কি হয়েছে?
পাপন জানালেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা জানতাম না। ওরকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম।’
সঙ্গে যোগ করেন পাপন, ‘এই ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সাথে তো সবসময় যোগাযোগ হয়ই, আরও হবে।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে