ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাপনের কাছে তিন মাস সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২১ বিকাল ৫:৪১

বাংলাদেশ ক্রিকেটে যে ক্রান্তিলগ্ন চলছে, তা এলোমেলো করে দিয়েছে দেশের ক্রিকেটকে। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজ, দৈন্যদশা কাটছে না। সাফল্যের খোঁজে প্রায় প্রতি ম্যাচেই নতুন কোন ক্রিকেটারকে অভিষেক করানো হচ্ছে। লাভের লাভ তো হচ্ছেই না, ফলাফল আরো শোচনীয় হয়ে দাঁড়াচ্ছে! টানা ব্যর্থতায় প্রশ্ন উঠেছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে।

সাইফ হাসানকে টি-টোয়েন্টিতে অভিষেক, মাহমুদল হাসান জয়কে ওপেন করানো, ইয়াসির আলী রাব্বিকে অভিষেকের পরের ম্যাচেই বাদ দেওয়া-  বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সবই পরীক্ষানিরীক্ষার অংশ। তার কাছে ৩ মাস সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট।

শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন বলেন, ‘আমি নাহয় আরও এক বছর, দেড় বছর কি দুই বছর আরও কয়েকজনকে খেলিয়ে গেলাম বলে বলে। তারপর কী হবে? আমাদের তো ভবিষ্যতের জন্য লং টার্ম পরিকল্পনা করতে হবে। এজন্য যে পরীক্ষানিরীক্ষা তারা করছে, তিন মাস সময় চেয়েছে। কেউ যদি তিন মাস সময় চায় আমি না করতে পারি?’

যোগ করেন পাপন, ‘এই খেলোয়াড়রা কিন্তু পারফর্ম করেছে। এই বিশ্বকাপে সৌম্য, লিটন, নাঈম পারফর্ম করেনি, এ নিয়ে এত হুলুস্থুল। কিন্তু ওরা তো এতদিন পারফর্ম করেছে। এমন মনে হচ্ছে ওরা খেলাই জানে না। মুশফিক, সাকিব, রিয়াদের মত খেলোয়াড়ও পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার পারফর্ম করতে পারেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাও আগে করেছে আর ওরাই করবে। ওরা না করলে নতুনরা করবে। এ নিয়ে এত তাড়াতাড়ি ক্ষুব্ধ হওয়ার কোনো ব্যাপার নেই।’

দলের সম্প্রতিক কালের বাজে ফর্মের বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত নন পাপন। ধৈর্য ধারণের আহ্বান জানালেন বোর্ড সভাপতি। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতে পদক্ষেপ নিচ্ছেন বলে জানালেন।

পাপন বললেন, ‘একটা দলের পারফরম্যান্স হঠাৎ করে খারাপ হতেই পারে। তাহলে কী করবেন আপনি? আপনি কি হাল ছেড়ে দেবেন নাকি এটাকে ঠিক করবেন? কারও সামর্থ্য নেই তা তো না। এরাই তো পারফর্ম করে দেখিয়েছে। ঠিক করতে হবে। ঠিক করতে গেলে কী করবেন বলেন? এখন ব্যাটিং খারাপ হচ্ছে। ব্যাটিংয়ের জন্য ট্রেনিং, ওয়ার্কশপ করা দরকার। ধরুন সাইকোলজিক্যালি একটু ডাউন, চাঙ্গা ভাবটা নেই। এটার জন্য সাইকোলজিস্ট আনতে হবে আগে যেমন এনেছি। কিন্তু করতে পারছি?’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক