মুশফিকের গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে, শুনেই রেগে গেলেন পাপন
মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেটরক্ষকের দায়িত্ব ছেড়েছেন এ খবর পুরোনো। তবে মুশফিকের দাবি তিনি স্বেচ্ছায় ছাড়েননি, রীতিমতো বাধ্য হয়েছেন। প্রসঙ্গটি নতুন করে উঠে আসায় রেগে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন, সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, মুশফিকের কিপিং গ্লাভস কেড়ে নেওয়া কারণ কী?
মেজাজ হারিয়ে পাপন বললেন, ‘কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে এটার মানেটা কী? অন্য কোনো খেলোয়াড় কেমন কিপিং করে আমরা কি দেখতে পারবো না? যেই করুক, কোচও যদি করে, ও কি এটা যাচাই করতে পারে না যে আমার আর কি অপশন আছে? একটা দুইটা ম্যাচ করলে অসুবিধাটা কী? ভেতরের খবর তো আপনারা বলেন। আপনারা যখন প্রচার করেন তখন এটা উল্টো হয়। এটা তো সব খেলোয়াড়ের জন্যই থাকা উচিত।’
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ শেষ বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, এই ফরম্যাটে আর কোনদিনই কিপিং না করার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। তার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে দল। ২৫ দিন পর উল্টো কথা শুনিয়েছেন মুশফিক। যদিও এরপর থেকে আর গ্লাভস হাতে নেননি। তখন থেকে নুরুল হাসান সোহান সামলাচ্ছেন এই দায়িত্ব।
পাপনের ব্যাখ্যা, ‘আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা কী? তার পজিশন তো নষ্ট হচ্ছে না। সোহান যে কিপিং করল, ও কি খারাপ করছে? অবশ্যই সে সেরা।’
সঙ্গে যোগ করেন তিনি, ‘একটা জিনিস তো জানি, আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি না করত এটা কীভাবে দেখতাম? আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে