নাঙ্গলকোটের ধাতীশ্বর প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা
কুমিল্লার নাঙ্গলকোটের ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও প্রাক্তন পরিচালনা কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর মহিন উদ্দিন ভূঁইয়ার বিদায়ী সংবর্ধনা ও নবাগত কাউন্সিলর আবু জাফরকে বরণ অনুষ্ঠান শনিবার (১১ ডিসেম্বর) সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল্লাহীল বাকি।
অনুষ্ঠান শুরুতে নবগঠিত কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন তুহিন, সহ-সভাপতি এনামুল হক, সদস্য ফয়েজুল আহম্মদ, রাজীব কিশোর দাস, লোকমান হোসেন মজুমদার, ইসরাক জাহান, ফজিয়া আক্তার, রেহানা আক্তার, মহবুবা আক্তার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী মোজাম্মেল হককে ফুল দিয়ে বরণ এবং সাবেক পৌর কাউন্সিলর মহিন উদ্দিন ভূঁইয়া ও নবাগত কাউন্সিলর আবু জাফরকে ক্রেস্ট প্রধান করা হয়।
চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয় শিক্ষক শাহপরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যবসায়ী রফিকুল হায়দার মজুমদার, আব্দুল গফুর বি এস সি, সমাজ সেবক আবু তাহের, মাহবুবুল হক, মাস্টার ইব্রাহীম আল হাছান, কাজী আহছান হাবিব, মাস্টার ইকবাল হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী। অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষকবৃন্দ ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজনে ক্লাস পার্টি-২০২১ অনুষ্ঠানে কেক কেটে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড