উত্তম কৃষি চর্চা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে : বারি মহাপরিচালক
দেশে জনসংখ্যা প্রায় সাড়ে ১৭ কোটি। প্রতি বছর দেশে ০.৭৯% হারে কৃষি জমি কমছে। ফলে খাদ্য চাহিদা যে হারে বেড়েছে সে হারে কৃষি জমি বৃদ্ধি পায়নি।
এই বিপুল খাদ্য চাহিদা পূরণ করতে আমাদের ভিন্ন কিছু ভাবতে হবে। উত্তম কৃষি চর্চা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা আশাবাদী আগামীর খাদ্য চাহিদা পূরণ করতে আমাদের কৃষিবিদরা সফল হবে।
শুক্রবার (১০ ডিসেম্বর) দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের প্রশিক্ষণ ভবনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর আয়োজনে প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
ড. দেবাশীষ সরকার বলেন, দেশে ৭৫ ভাগ জমিতে ধান আবাদ হয়, বাকী ২৪ ভাগ জমিতে অন্যান্য ফসল আবাদ হয়। এর মধ্যে বারি উদ্ভাবিত ফসল হয় ১২ ভাগ জমিতে। ভাতের উপর নির্ভরতা কমাতে ভাতের পরিমাণ কমিয়ে আনতে হবে। প্লেটের মাঝখানে থাকবে ভাত। ভাত কমে আসবে আর চারদিকে থাকবে পুষ্টি সমৃদ্ধ খাবার।
তিনি আরো বলেন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা। গ্রীষ্ম প্রধান দেশ হওয়ায় আমরা তাপমাত্রা সহিষ্ণু জাত উদ্ভাবনের চেষ্টা করছি। এতে উৎপাদন বাড়ানো যাবে।
আমরা গতানুগতিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে যেতে চাই। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য এবং এটি পাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো আছে তা আমরা অনুসরণ করতে চাই। মান নিশ্চিত করতে পারলে মূল্যের পার্থক্য তৈরি হয়ে যাবে।
প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাদ্দিকুর রহমানের সঞ্চালনায় এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি বারির গাজীপুর কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলম সহ আরো অনেকে। বারির জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২০২২ এর কার্যক্রম ৩.৩ এর আওতায় প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
রাণীনগরে সুনামধন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বন্দ্বে বিপাকে শিক্ষার্থীরা
বিলাইছড়িতে বিএফডিসি'র অভিযানে ইঞ্জিন চালিত নৌকা ও জাল আটক
রাজাখালীতে সামাজিক বিপ্লবের উদ্যোগ চারা বিতরণ
ঘড়ি না দেখে নির্ভুল সময় বলে দেন আশুলিয়ার জন্মান্ধ কাঞ্চন
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা